Vlog With Buddhijibi
Vlog with BuddhiJibi - Ruhitpur Insar ali khuder vaka Cycle Ride (Total 28km)
ইনসার আলীর খুদের ভাত কেরানীগঞ্জের রুহিতপুরে ইনসার আলীর হোটেল। রাস্তার দুই পাশে দুটি টিনের ঘর। একটি পুরোনো। ভেতরে টিনের গায়ে মরচে পড়া, কালিঝুলিমাখা। ছোট চার-পাঁচখানা টেবিল পাতা, বসার জন্য আছে বেঞ্চ। এতে বসেই লোকজন গোগ্রাসে গিলছে খুদের ভাত। সরু রাস্তার ওপারের ঘরটি নতুন। পরিচ্ছন্নও। সেখানে জায়গা না পেয়ে পুরোনো ঘরেই বসলাম আমরা। ইনসার আলীও এই দোকানেই বসেন। চাল ঝাড়ার পর ভাঙা ছোট ছোট যে চালটা পাওয়া যায়, সেটাই খুদ। সেই খুদ ইনসার আলী রাঁধেন পোলাওয়ের মতো। সঙ্গে নানা পদের ভর্তা আর ডিম। রান্নার এই চালকে কেরানীগঞ্জে বলে ‘খুদের ভাকা’। টেবিলের ওপর বড় একটা হাঁড়িতে রাখা খুদের ভাকা। পাশে গুটিকয় প্লাস্টিকের বাটিতে সাজানো লাল, সবুজ ও নানা রঙের ভর্তা। প্লেটে প্রথমে দেওয়া হয় খুদের ভাত, এরপর প্লেটের চারপাশে সাজিয়ে দেওয়া হয় চিংড়ি, শুঁটকি, বেগুন, আলু, শুকনা-কাঁচা মরিচসহ ১০ পদের ভর্তা। প্লেটের মাঝখানে ডিম ভাজা। প্রতি প্লেটের দাম ৪০ টাকা। খাওয়া শেষে চায়ের ব্যবস্থাও আছে এখানে। গরুর দুধ দিয়ে বানানো হয় এই চা।Follow us on Facebook



No comments: