South Town Jame Mosque Mosjid! সাউথ টাউন জামে মসজিদ!
মসজিদের নগরী বলা হয় ঢাকাকে। এখানে অলিতে গলিতে কিছু দূর পরপরই দেখা পাওয়া যায় মসজিদের। প্রার্থনালয় হিসেবে এইসব মসজিদের যেমন গুরুত্ব রয়েছে তেমনি স্থাপত্যের দিক থেকেও এদের কিছুকিছু সাধারণের দৃষ্টি অর্জন করে নেয়। ঢাকার অদূরেই এমন নান্দনিক স্থাপনার একটি মসজিদ হচ্ছে সাউথ টাউন জামে মসজিদ। এটি অবস্থিত কেরানিগঞ্জের রাজেন্দ্রপুরে, নতুন জেলখানার বিপরীতে।
দুই বছর ধরে নির্মিত হয় সাউথ টাউন জামে মসজিদ। এর উদ্যোক্তা বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের কর্ণধার মোস্তফা কামাল মাঈনুদ্দিন। প্রায় আধা বিঘা জমির উপর প্রতিষ্ঠিত হয় মসজিদটি। চারপাশে খোলামেলা পরিবেশ আর দিগন্তের মায়াকাড়া সৌন্দর্যের মাঝে, স্রষ্টা প্রেমের নিদর্শন এই মসজিদটি দেখতে, অনেক মানুষই ভিড় করেন নিয়মিত। ঢাকা থেকে তিনঘন্টা সময় ব্যয়ে দিনে গিয়ে দিনেই ফিরে আসতে পারেন এই মসজিদটি দেখে। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সাউথ টাউন জামে মসজিদের, দুই পাশে দুটি দরজাসহ প্রধান ফটক তিনটি। এখানে একই সাথে প্রায় ৬০০ মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারে। আলোর নির্বিঘ্ন যাতায়াতে চারপাশে নির্মাণ করা হয়েছে অনেক গুলো জানালা। দুই স্তরের এইসব জানালা ভেতরে সারাক্ষণই মোহনীয় হাওয়ার চলাচল মনকে শীতল ও শান্ত করে রাখে।গম্বুজের ভেতরের অংশেও রয়েছে কারুকাজ আর স্থাপত্য নন্দনের নিদর্শন। আলোর পর্যাপ্ততা তৈরিতে সেগুলোও ভূমিকা রেখেছে। যেভাবে যাবেনঃ ঢাকার যে কোন যায়গা থেকে গুলিস্তান চলে আসবেন। সেখান থেকে লেগুনা বা সিএনজি করে যাত্রাবাড়ী। যাত্রাবাড়ী থেকে লেগুনা তে পোস্তগোলা ব্রিজ এ। আপনি চাইলে গুলিস্তান থেকে সরাসরি সিএনজি তে করে পোস্তগোলা ব্রিজে চলে আসতে পারেন। পোস্তগোলা ব্রিজ পাড় হওয়ার জন্য সিএনজি আছে। সিএনজি তে পোস্তগোলা ব্রিজের ওপার চলে আসার পর সেখান থেকে লেগুনা আছে। লেগুনায় কেরানীগঞ্জ সেন্ট্রাল জেল গেট এ নেমে যাবেন। তারপর সেখান থেকে ৪/৫ মিনিট হাটলেই পেয়ে যাবেন সাউথ টাউন জামে মসজিদ টি। জেল গেট থেকে যে কাওকে জিজ্ঞা্সা করলেই দেখিয়ে দিবে মসজিদ টি।



No comments: